উত্তরদিনাজপুর

বেআইনি পোস্ত চাষ ও চোলাই মদ বন্ধ করতে অভিনব কায়দায় সচেতনতার প্রচার উত্তর দিনাজপুর জেলায়

বেআইনি পোস্ত চাষ  রুখতে এবং বেআইনি চোলাই মদ বন্ধ করতে ‘কথা বলা পুতুল’ এর মাধ্যমে সচেতনতার প্রচার অভিযান শুরু করেছে উত্তর
দিনাজপুর জেলার আবগারী দপ্তর। জেলা শাসকের উদ্যোগে কোলকাতা থেকে প্রশিক্ষন প্রাপ্ত এক ব্যক্তিকে ভাড়া করে এনে ‘কথা বলা পুতুল’ দিয়ে  জেলা জুড়ে এই প্রচার অভিযান শুরু করা হয়েছে। পাশাপাশি এই কাজে যুক্ত ব্যক্তিদের বিরত করার উদ্দ্যেশ্যে তাদের বিভিন্ন সরকারি প্রকল্পের আওতায় আনার ব্যাপারে জেলা প্রশাসন উদ্যোগ নিয়েছে। পার্শ্ববর্তী মালদা জেলায় দীর্ঘদিন ধরেই বিভিন্ন এলাকায় বেআইনি ভাবে পোস্ত চাষ চলছে। সম্প্রতি সেখানে প্রশাসন ও দপ্তরের  ড্রন ক্যামেরা দিয়ে নজরদারী ও তা বন্ধ করতে লাগাতার অভিযান শুরু করেছে। যাতে কোন ভাবেই বেআইনি এই সব চাষ আবাদ না করতে পারে। সেই কারনে এই কাজের  সাথে যুক্ত ব্যক্তিরা  উত্তর দিনাজপুর  জেলাকে টার্গেট করছে। এই জেলার বেশ কিছু ব্লকে চাষ করার নামে বাজারদরের থেকে কয়েকগুন বেশি দামে জমি লিজ নিচ্ছে।  তারপরে সেই জমিতে লুকিয়ে পোস্ত চাষ করা হচ্ছে। বেশী মুনাফার লোভ দেখিয়ে ওই অসাধু ব্যবসায়ীরা আশপাশের কৃষকদেরকেও এই চাষে উৎসাহী করার চেষ্টা করছে। গোপনসূত্রে খবর পেয়ে দপ্তরের পক্ষ থেকে লাগাতার অভিযান করা হচ্ছে। যাতে গ্রামের মানুষ কোন ভাবেই তাদের চক্রান্তের শিকার না হয়। কিছু গ্রামের মানুষে বেশি লাভের আশায় সেই চক্রে পা ফেলছে পোস্ত চাষের দিকে। পোস্ত চাষ করলে শাস্তি হতে পারে,তা নিয়ে গ্রামের কৃষকেরা চিন্তা করছে না। তাই গ্রামের মানুষদের সচেতন করতে  জেলা আবগারী দপ্তর জেলা প্রশাসনের নির্দেশ মতো প্রথাগত মাইক, ব্যানার,পোস্টারের পাশাপাশি সাধারন মানুষদের সচেতনতার দিকে আকর্ষন করতে ‘কথা বলা পুতুল’ এর মাধ্যমে  প্রচার করা হচ্ছে। তাতে সাধারন মানুষ মনো যোগ সহকারে প্রশাসনিক প্রচার শুনছে। 

        জেলা আবগারী দপ্তরের আধিকারিক অংশুমান চক্রবর্তী জানান,“ জেলাশাসকের উদ্যোগে কোলকাতা থেকে একজন কথা বলা পুতুল
শিল্পীকে ভাড়া করে আনা হয়। জেলার ৯ টি ব্লকের নির্দিষ্ট করে দেওয়া এলাকাগুলিতে তাকে দিয়ে অনুষ্ঠান করিয়ে এই সচেতনতার প্রচার শুরু করা হয়েছে। যাতে বেআইনি পোস্তচাষ ও চোলাই মদ তৈরির সাথে যুক্ত মানুষদের বিরত থাকতে বলছে। তার সাথে কোন প্রকার সেই অপরাধ মূলক কাজের সাথে যুক্ত লোকেদের ফাদে না পড়ে। 
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/JdsxBWDtqwg